ক্রেডিট সুইসে মানবাধিকার লঙ্ঘনকারীদের অর্থ

Date: 2022-02-21
news-banner

আর্থিক খাতের আবার এক কেলেঙ্কারির ঘটনা উন্মোচিত হয়েছে। এবার অভিযোগের তির সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইসের দিকে। বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যবসায়ী ও মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের অন্তত ১০ হাজার কোটি ডলার আছে এই ব্যাংকে।

একজন হুইসেলব্লোয়ার বা ব্যাংকের এক সাবেক বা বর্তমান কর্মী জার্মান এক পত্রিকার কাছে ক্রেডিট সুইসের এমন ১৮ হাজার সক্রিয় হিসাবের হদিস দেন। এরপর সেই পত্রিকা অর্গানাইজড ক্রাইম রিপোর্টিং প্রজেক্টসহ ৪৬টি বৈশ্বিক সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে এসব তথ্য ভাগাভাগি করে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসও আছে।

Leave Your Comments