কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৯তম সভা রবিবার, (২৭ মার্চ ২০২২) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
সভায় কমিউনিটি ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ২০২১ অনুমোদিত হয়। এছাড়াও, কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন),
জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমী, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১), জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার (রংপুর), স্বতন্ত্র পরিচালক জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ,
স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।