মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন

Date: 2022-03-29
news-banner
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ ২৭ মার্চ ২০২২ (রবিবার) জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি জিপিএইচ এর প্ল্যান্ট ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘’আমি বিশ্বাস করি যে এই কারখানাটি বিশ্বব্যাপী ইস্পাত সেক্টরের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের পথপ্রদর্শক হবে’’।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল মত বিনিময়কালে বলেন, আমরা শ্রম বান্ধব, পরিবেশ-স্বাস্থ্য-নিরাপত্তার উপর জোর দিচ্ছি। এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (সেফটি শাখা) প্রকৌশলী ফরিদ আহমেদ, চট্টগ্রামের উপ মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, জিপিএইচ ইস্পাতের হেড অব প্ল্যান্ট অপারেশন শ্রীনিবাসা মাদুলুরি রাও, চিফ পিপল অফিসার শারমিন সুলতান সহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave Your Comments