বিইউপিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন

Date: 2022-03-26
news-banner
আজ ২৬ মার্চ ২০২২ তারিখ শনিবার, মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিইউপি কালচারাল ফোরাম এর উদ্যোগে যথাযত মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটির গুরুত্ব ও সচেতনতা আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে সঞ্চারণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। 

দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বিইউপির ভবনসমূহে আলোকসজ্জা, আলোচনাসভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন । এছাড়া অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সরাসরি এবং ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। ।






--প্রেস বিজ্ঞপ্তি

Leave Your Comments