সংস্থাটির কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট একেএম নাসিম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। কর্মীদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং কল্যাণের জন্য ইউনিয়নটি ভবিষ্যতে কাজ করে যাবে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়।
কার্যনির্বাহী কমিটিতে এডভোকেট সেলিম আহসান খান সহসভাপতি, অজিত কুমার রায় কোষাধ্যক্ষ, জাকীয়া পারভীন জেন্ডার ও সমাজকল্যাণ সম্পাদক, সৈয়দ আশেক মোঃ জেবাল সাংগঠনিক ও যোগাযোগ সম্পাদক, খন্দকার শাফিন হাবিব শান প্রকাশনা ও দপ্তর সম্পাদক, মোঃ জসিম উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কামাল হোসেন সদস্য নির্বাচিত হয়েছেন।
##সংবাদ বিজ্ঞপ্তি