২৩শে মার্চ ২০২২ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০২০ অনুষ্ঠিত হয়।
তার এই জাতীয় অর্জনে পরিবারসহ বন্ধু এবং সহকর্মীরা আবেগাপ্লুত এবং উচ্ছস্বিত হয়েছেন।
ঈগলস্ ড্যান্স কোম্পানীর মুখপাত্র জানান, সুমনের (সহিদুর রহমান) তার একনিষ্ঠ লক্ষ্যই ছিলো শুধুমাত্র কাজ। কোন কোন সময় মাস জুড়ে কাজের জন্যে ঢাকার বাহিরে থাকতো। তিনি আরও বলেন, ঈগলস্ ড্যান্স কোম্পানীর জন্যে ছিলো তার অপার ভালোবাসা তিনি স্বপ্ন দেখেছিলেন এই প্রতিষ্ঠানকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরবেন, তার অক্লান্ত পরিশ্রমই এই প্রতিষ্ঠানকে দেশের মাটিতে শীর্ষে তুলে এনেছে।
এপ্রসঙ্গে তার ভাই মোঃ মাহবুবুর রহমান জানান, তার আকস্মিক প্রয়াণ আমাদের পরিবারসহ সকলকেই ব্যাথিত করেছে। সুমনের স্বপ্ন পূরণে নতুন উদ্যমে কাজ করে যাচ্ছি। তার এই প্রাপ্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমার ভাইয়ের জন্যে সবাই দোয়া করবেন।
সুমন (মোঃ সহিদুর রহমান) ১৯৯৯ সাল থেকে ঈগলস্ ড্যান্স কোম্পানীর অন্যতম কর্নধার হিসেবে কাজ করে এসেছেন। এছাড়াও তিনি গাঁও প্রোডাকশন হাইজে সহঃডিরেক্টর ও পোষ্ট সুপারভাইজার (১৯৯৯ -২০০৩) এবং গ্রীন স্ক্রিন টেলিভিশন প্রোডাকশন হাইজে সহঃডিরেক্টর ও ভিজুয়ালাইজার (২০১১-২০১৪) হিসেবে কাজ করেছেন।